শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

ব্যারিষ্টার সুমনের উদ্যোগে বিশ্বনাথে শতাধিক পরিবারে চিকিৎসা প্রদান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১০৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : এরশাদ আম্বিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন এর উদ্যোগে দেশ ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার, ত্রাণ ও আর্থিক সহযোগিতার ধারাবাহিকতায় ৫ম ধাপে সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প।

ব্যারিষ্টার সুমনের ত্রাণ কার্যক্রমের সময়ক ও প্রকল্প পরিচালক মো. আহসান হাবীবের তত্তাবধানে বুধবার (২০ জুলাই) বিশ্বনাথের আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানিবন্দি শতাধিক পরিবারকে চিকিৎিসা সেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মাহতাব আহমদ লস্কর ও নার্স দিপালী দাস। এ সময় উপস্থিত ছিলেন রামপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শিরিন আক্তার, মাহতাব উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

ডা. মাহতাব আহমদ লস্কর জানান, বিশ্বনাথের আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক পরিবারের শিশুসহ বড়দের জ্বর, ডায়রিয়া এবং পানিবাহিত নানা রোগের চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে। ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ত্রাণ কার্যক্রমের সময়ক ও প্রকল্প পরিচালক মো. আহসান হাবীব জানান, সিলেট ও সুনামগঞ্জে বন্যার শুরু থেকে বন্যার্তদের সহযোগিতা করা হচ্ছে। ইতিপূর্বে সিলেট ও সুনামগঞ্জের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে ত্রাণ সহায়তা প্রদান, শুকনো খাবার বিতরণসহ নানা ধরণের সহযোগিতা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট ও সুনামগঞ্জের প্রত্যেক উপজেলার ইউনিয়নগুলোতে গুরুত্ব বুজে ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit