শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হলেন রনিল বিক্রমাসিংহে

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১১৬ Time View

ডেস্কনিউজঃ শ্রীলঙ্কার পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকেই দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন। বুধবার দুপুরে ভোট গণনা শেষে দেশটির পার্লামেন্টের স্পিকার তাকে জয়ী ঘোষণা করেন।

শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর অনলাইন জানিয়েছে, ১৩৪ ভোট পেয়ে রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাহাপেরুমা পেয়েছেন ৮২ ভোট। আর বামপন্থি ন্যাশনাল পিপলস ফোর্সের অনুরা কুমারা দিসানায়েক পেয়েছেন মাত্র ৩ ভোট।

২২৫ জন এমপির মধ্যে স্পিকারসহ ২২৩ ভোট প্রদান করেন। দুইজন এমপি ভোট দেওয়া থেকে বিরত থাকেন। এর আগে সকালে দেশটির পার্লামেন্টে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে এমপিরা ভোট দেওয়া শুরু করেন।

শেষ মুহূর্তে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরোধী দলের প্রার্থী সাজিথ প্রেমাদাসা। তার সরে দাঁড়ানো এবং দুল্লাসকে সমর্থন জানানোর পরই বিশ্লেষকরা ধারণা করেছিলেন, প্রার্থী তিনজন হলেও মূলত লড়াই হবে রনিলের সঙ্গে দুল্লাসের।

প্রসঙ্গত, চরম অর্থনৈতিক সংকটে সৃষ্ট গণবিক্ষোভের মুখে গত বুধবার ভোর হওয়ার আগে গোতাবায়া রাজাপাকসে সামরিক বিমানে পালিয়ে প্রতিবেশী মালদ্বীপে যান। পরে সেখান থেকে তিনি সিঙ্গাপুরে পৌঁছান। সিঙ্গাপুর থেকেই তিনি পার্লামেন্টে স্পিকারের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠান। এ সময়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে।

কিউএনবি/বিপুল/ ২০.০৭.২০২২/ দুপুর ১.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit