শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

ফিনল্যান্ড–সুইডেনকে ন্যাটোভুক্ত করতে সিনেটের উদ্যোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোভুক্ত করতে মার্কিন সিনেট দ্বিদলীয় সমর্থনসহ প্রথম পদক্ষেপ গ্রহণ করেছে।

দ্য সিনেট ফরেন রিলেশান্স কমিটি ন্যাটোতে এ দুটি দেশের যোগদানের বিষয়ে প্রায় সর্বসম্মতভাবে একটি প্রস্তাব অনুমোদন করেছে।

কমিটির চেয়ারম্যান ডেমোক্রেটিক সিনেটর বব মেনেনডেজ ন্যাটোতে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভূক্তির এ উদ্যোগকে সাম্প্রতিক বছরগুলোতে পররাষ্ট্র নীতির নিঃসন্দেহে অন্যতম সাফল্য বলে মন্তব্য করেন।

এদিকে নর্ডিক রাষ্ট্রদুটোর ন্যাটোতে প্রবেশের জন্যে জোটভুক্ত ৩০ সদস্যদের সকলেরই অনুমোদন লাগবে। কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান চলতি সপ্তাহে এ উদ্যোগ ভেস্তে দেয়ার হুমকি দিয়েছেন। যদিও মাদ্রিদে জুনের শেষে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে তিনি এ দুটি রাষ্ট্রের ন্যাটোতে যোগদানের বিষয়ে সম্মত হয়েছিলেন।

উল্লেখ্য, ফিনল্যান্ড ও সুইডেন ঐতিহাসিকভাবেই পূর্বে তাদের বৃহৎ প্রতিবেশীর প্রতি শত্রুতার ভাব বজায় রাখেনি এবং ন্যাটোতেও যোগ দেয়া থেকে দূরে ছিল। কিন্তু ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন হামলার পর সব হিসেব নিকেশই পাল্টে যায়।

এদিকে ইউক্রেন বছরের পর বছর ধরে ন্যাটোতে যোগ দেয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit