শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

পশ্চিম গৌরিপুরে মাহমুদ উস সামাদ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১৯৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট-৩ আসনের সংসদ সদস্য প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরী রুহের মাগফেরাত কামনান্তে পরিবারের পক্ষ থেকে দ্বিতীয় ধাপে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে গতকাল ১৯ জুলাই মঙ্গলবার বাংলাবাজারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পশ্চিম গৌরিপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইসকন্দর আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিনের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর বড়ভাই বিশিষ্ট সমাজ সেবক সাহিদ উস সামাদ চৌধুরী।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর একান্ত সহকারী জুলহাস আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, আওয়ামীলীগ নেতা পাশা আহমদ, আবুল কালাম আজাদ, আমীর আলী, রুজেল আলী, নিয়াছদ আলী, আব্দুস সালাম, হুসেন আহমদ, যুবলীগ নেতা জাহাঙ্গীর আহমদ, ছাত্রলীগ নেতা লায়েক আহমদ, আবু তাহের প্রমুখ।

পরে মাহমুদ উস সামাদ চৌধুরীর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কাজী সাইফুল ইসলাম।
ত্রাণ বিতরণ কার্যক্রম পরিবারের পক্ষে সার্বিক তত্ত্বাবধান করেন যুক্তরাজ্য থেকে প্রচারিত বাংলা টিভি চ্যানেল ‘এস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী (জাস্টিস অফ পিস, ফ্রিম্যান অফ দি সিটি অফ লন্ডন)। সহযোগিতায় করেছেন রওশন আরা চৌধুরী, জুনেদ চৌধুরী, জাহেদ চৌধুরী, এমরান শিকদার, হাসান চৌধুরী এহসান চৌধুরী, সাকিব চৌধুরী, কাওছার চৌধুরী, কামিলা চৌধুরী।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit