বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আবুধাবিতে টাইগারদের তীব্র চ্যালেঞ্জে বিচলিত নন সিমন্স খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২

জয়পুরহাটে সেতুর সাথে ধাক্কা লেগে ট্রেনযাত্রীর মৃত্যু, ১৪ ঘন্টার পর লাশ উদ্ধার

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২৫০ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে হলহলিয়া লোহার রেলসেতুতে ধাক্কায় লেগে মেহদী হাসান (১৭) নামে এক ট্রেনের যাত্রী তুলসীগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ১৪ ঘন্টা পর সোমবার সকালে ওই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে থানার উপ-পরির্দশক দেলোয়ার হোসেন নিহত কিশোরের পরিচয় নিশ্চিত করেছেন। মেহেদী হাসান পঞ্চগড় সদর উপজেলার বাতুভিটা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি রেলসেতু অতিক্রম করার সময় ট্রেনের দরজাতে থাকায় ওই কিশোর পড়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে রেলসেতুর গার্ডারে একটি বিচ্ছিন্ন হাত, ম্যানিব্যাগ ও মুঠোফোন দেখতে পান। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নদী থেকে নিখোঁজ কিশোরের সন্ধানে অভিযান শুরু করে। খোঁজ না পাওয়ায় রাত ১০টার দিকে অভিযান স্থগিত করা হয়। সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৮ টা দিকে রেলসেতুর নদী থেকে লাশটি উদ্ধার করে সান্তার জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit