শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

‘আমরা রেফারি, মারামারি বন্ধ করতে হবে খোলোয়াড়দের’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আয়োজনে সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোকে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

রাজনৈতিক দলগুলোকে ভোটের মাঠের ‘খেলোয়াড়’ হিসেবে বর্ণনা করে তিনি বলেছেন, “আমরা সহিংসতা বন্ধ করতে পারব না; আপনাদেরকে (রাজনৈতিক দল) দায়িত্ব নিতে হবে। কারণ খেলোয়াড় কিন্তু আপনারা।

“আপনারা মাঠে খেলবেন, আমরা রেফারি। আমাদের অনেক ক্ষমতা আছে। ক্ষমতা কিন্তু কম না, ক্ষমতা প্রয়োগ করব।”

রোববার নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরুর প্রথম দিন সিইসি এ কথা বলেন। 

সকালে ব‌বি হাজ্জা‌জের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে এ বৈঠক শুরু হয়।

আগের জাতীয় নির্বাচনে নানা সমালোচনার দায় নতুন ইসি নিতে চায় না জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের সব দায় তারা নেবেন।

“আমরা স্পষ্ট করে জানাতে চাই, ২০১৪ ও ২০১৮ সালের দায় বর্তমান কমিশনকে দেবেন না। আমাদের নির্বাচনের দায় আমরা বহন করব। আমরা সর্বাত্মক চেষ্টা করব অংশগ্রহণমূলক নির্বাচন ও নিরপেক্ষ করতে।”

তবে এক্ষেত্রে সব দল সহযোগিতা না করলে সেই চেষ্টা ব্যর্থ হয়ে যাবেন বলেও মন্তব্য করেন তিনি।

ভোটের মাঠে কেউ শক্তি প্রদর্শন করলে প্রতিরোধ করার করার পরামর্শ দিচ্ছেন সিইসি। 

তার ভাষায়, “আপনাদের সমন্বিত প্রয়াস থাকবে, কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়ায়, আপনাকেও কিন্তু রাইফেল বা আরেকটি তলোয়ার নিয়ে দাঁড়াতে হবে। আপনি যদি দৌড় দেন, তাহলে আমি কি করব? কাজেই আমরা সাহায্য করব। পুলিশের উপর, সরকারের উপর আমাদের কমান্ড থাকবে।”

নির্বাচনের সময় নির্দলীয় সরকারের যে দাবি বিভিন্ন বিরোধী দল করে আসছে, সে বিষয়ে বলতে গিয়ে রাজনৈতিক দল আর সরকারের মধ্যে পার্থক্য তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, “নির্বাচনের সময় যেটি থাকবে সেটি কিন্তু সরকার। রাজনৈতিক দল আর সরকার এক নয়।… মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী। কিন্তু যখন তিনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধানমন্ত্রী; দলের কেউ নন। এ বিভাজনটা সবাইকে বুঝতে হবে।”

এদিন সকাল সাড়ে ১০টায় এনডিএম এর সঙ্গে সংলাপে বসে কমিশন।  দলটির প্রতিনিধি, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুপুর ১২টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), আড়াইটায় বাংলাদেশ কংগ্রেস এবং  বিকাল ৪টা থেকে বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে সংলাপে বসবে ইসি। ধারাবাহিকভাবে এই সংলাপ চলবে ৩১ জুলাই পর্যন্ত।

কিউএনবি/অনিমা/১৭.০৭.২০২২/বিকাল ৩.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit