বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

হাসপাতালে ভর্তি অভিনেত্রী তিয়াসা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে কোলকাতার অভিনেত্রী তিয়াসা লেপচা (রায়)। তার শারীরিক পরিস্থিতি একটু বেশি খারাপ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। 

শুক্রবার (১৫ জুলাই) হাসপাতালে ভর্তি হতে হয় ‘কৃষ্ণকলি’-এর শ্যামাকে।

জানা গেছে, শ্বাসকষ্টজনিত সমস্যার জেরে হাসপাতালে ভর্তি হন তিনি। তবে ইতোমধ্যেই বাড়ি ফিরে এসেছেন। আপতত সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। 

যদিও শ্বাসকষ্টজনিত সমস্যা নতুন নয় তার জীবনে। দীর্ঘদিন ধরেই এই রোগে ভুগছেন তিনি। শুক্রবার শ্বাস নিতে বেশি কষ্ট হওয়ায় তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
 
এ বিষয়ে অভিনেত্রী তিয়াসা জানিয়েছেন, এখন অনেকটাই ঠিক আছি। বিশ্রামে রয়েছি।

প্রসঙ্গত, জি বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের হাত ধরেই অভিনয় শুরু তিয়াসার। প্রথম সিরিয়ালেই বাজিমাত করেন এই অভিনেত্রী। তবে গত কয়েকমাসে অভিনয়ের চেয়ে তিয়াসার ব্যক্তিগত জীবন থেকেছে সংবাদ শিরোনামে। দীর্ঘদিন ধরেই সুবান রায়ের সঙ্গে দাম্পত্য কলহ নিয়ে চর্চায় থেকেছেন নায়িকা, অবশেষে গত মার্চে ডিভোর্সের ঘোষণা দেন তিয়াসা।
 
সূত্রঃ হিন্দস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১৭.০৭.২০২২/দুপুর ১.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit