বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

বয়সের কারণেই রণবীর চাইতেন তাড়াতাড়ি বাবা হতে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : চলতি বছরের ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। এরপর ঠিক বিয়ের আড়াই মাসের মাথায়, জুলাই মাসেই মা হওয়ার খবর দেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর স্বীকার করেছেন, যখন থেকে আলিয়ার সঙ্গে তার বিয়ে হয় তখন থেকেই বাবা হওয়ার ইচ্ছাটা তার মাথায় ছিল। আর এটার অন্যতম বড় কারণ ছিল তার বেড়ে চলা বয়স। 

১৫ মার্চ ২৯ বছরে পা রেখেছেন আলিয়া। আর ২৮ সেপ্টেম্বর নিজের ৪০ বছরের জন্মদিন পালন করবেন রণবীর কাপুর। আর এই বয়স নিয়েই ভাবতে শুরু করেছিলেন ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ অভিনেতা। যখন বাচ্চারা একটু বড় হবে তখন তিনি আদৌ তাদের সঙ্গে খেলতে পারবে তো?

‘শমশেরা’ অভিনেত্রী বানী কাপুর এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি একবার রণবীরকে প্রশ্ন করেছিলেন কোন বয়সে তুমি বাচ্চা নিতে চাও। আর তাতে জবাব এসেছিল, মানুষের মনে এরকম ভাবনা আসে যখন তারা ৪০ বছরের দিকে এগোয়। 

রণবীর বলেছিলেন, ‘‘মানুষ যখন ৪০ বছরে প্রায় পৌঁছে যায় তখন তার মনে খেয়াল আসে ‘ইয়ার আমার বাচ্চা যখন ২০ বছরের হবে, তখন আমার বয়স হয়ে যাবে ৬০ বছর। আমি কি আর পারব ওর সঙ্গে কোনও কিছু খেলতে বা ট্রেকে যেতে’?’’

‘শমশেরা’-র পরিচালক করণ মলহোত্রাও জানান আড়াই বছর আগেই রণবীর বাবা হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। 

করণের কথায়, ‘রণবীরের বাবা হওয়ার উৎসাহ আলাদা মাত্রার। মনে আছে আমি যখন ওকে বলেছিলাম আমাদের একটা বাচ্চা আছে ও বলেছিল, ‘শুভেচ্ছা ভাই। আমিও খুব জলদি বাবা হব বুঝলে খুব জলদি।’ ওর উদ্দীপনাই ছিল অন্যরকম।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১৭.০৭.২০২২/সকাল ১০.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit