শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
জননিরাপত্তা ও মাদক মুক্ত সমাজ  গড়তে সরকার বদ্ধপরিকর –  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বাংলাদেশ কি সত্যিই দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি? ‎দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ব্যতিক্রমী উদ্যোগ, লালমনিরহাটে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ ইরানের প্রেসিডেন্ট ‘নিরাপদে’ আছেন: ইরনা কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার? ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আবারও বিসিবির নির্বাচন চান খালেদ মাহমুদ সুজন মোঃ রাইয়ান ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফুলবাড়ীতে হামলা ও হুমকির প্রতিবাদের আশ্রয়নবাসীর মানববন্ধন হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল

শ্রীলঙ্কায় খাবার ফুরিয়ে আসছে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৯৮ Time View

ডেস্কনিউজঃ নজিরবিহীন রাজনৈতিক, অর্থনৈতিক সঙ্কট ও বিক্ষোভে টালমাটাল শ্রীলঙ্কা। এরমধ্যে নতুন শঙ্কার খবর এলো। এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী কলম্বোর সুপারমার্কেটগুলোতে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ফুরিয়ে আসছে।

সংকটে জর্জরিত দেশটিতে মানুষ রান্নার গ্যাস, কেরোসিন, পেট্রল, চিনি, দুধের গুঁড়া এবং ওষুধের জন্য দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে থাকছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী, দেশটির ৫৭ লাখ লোকের এখন অবিলম্বে মানবিক সহায়তা প্রয়োজন। এর মধ্যে ২৩ লাখ শিশু রয়েছে।

চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটি) প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বোর বিভিন্ন সুপারমার্কেটে সেলফের অর্ধেক এখন ফাঁকা, খাবার নেই। খাদ্য ও পরিবহন খরচ দ্রুত বৃদ্ধি পাওয়ায় দেশটিতে অসংখ্য নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশেষ করে ডিম এবং রুটির সরবরাহ কমে গেছে।

নুয়ান নামে একজন স্থানীয় বাসিন্দা সিসিটিকে বলেন, ২০২২ সালের শুরুর দিকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে খাবারের দাম অনেক বৃদ্ধি পায়। এরপর দাম আরও অনেক বেড়ে যায় এবং সাধারণ পণ্যের দামও অনেক বেশি হয়। মে মাসের পর খাবারের দাম আরও বেড়ে যায়। জ্বালানির দাম বেড়ে যায় এরপর যাতায়াতের খরচও বেড়ে যায়। জীভানা আরাজি নামে এক চালক বলেন, জ্বালানির কারণে আমার গাড়ি দিয়ে আমি কোনো ব্যবসা করতে পারিনি।

এদিকে তুমুল বিক্ষোভের মধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। বাধ্য হয়ে করেছেন পদত্যাগ।

কিউএনবি/বিপুল/১৬.০৭.২০২২/ সন্ধ্যা ৬.৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit