শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

জননিরাপত্তা ও মাদক মুক্ত সমাজ  গড়তে সরকার বদ্ধপরিকর –  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৯ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট,: জনপ্রশাসন প্রতি  মন্ত্রী আব্দুল বারী বলেছেন, অগ্রাধিকারের ভিত্তিতে ফ্যামিলি কার্ড  ও কৃষি কার্ড বিতরণ কার্যক্রম ব্যস্তবায়ন করা হবে। পাশাপাশি জননিরাপত্তা ও মাদক মুক্ত সমাজ ব্যবস্থা  গড়ে  তোলার জন্য সরকার বদ্ধ পরিকর। দেশের প্রতিটি জনপদ কে বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ টাস্কফোর্স কমিটি ও জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথাও তেমন কোন অবনতি নেই। দেশে নতুনকরে আরকোন চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির সুযোগ নেই। সেই লক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া,  পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব।

পরে প্রতিমন্ত্রী ২৫০ সয্যা জয়পুরহাট জেনারেল হাসপাতার পরিদর্শন করে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এরপর তিনি জয়পুরহাট জেলা বিএনপি’র কার্ালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন করেন। এসময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit