বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

ইরানের প্রেসিডেন্ট ‘নিরাপদে’ আছেন: ইরনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী তেহরানসহ ইরানের কয়েকটি বড় শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুগপৎ হামলার প্রেক্ষাপটে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ‘নিরাপদে ও সুস্থ’ আছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা ও দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি ও ইসনার বরাত দিয়ে এএফপি জানায়, ‘রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান নিরাপদে ও সুস্থ আছেন। তার কোনো সমস্যা হয়নি।’
এর আগে, ইরানের সরকারবিরোধী লন্ডন-ভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায়, তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।
তবে এখন পর্যন্ত এই হামলায় হতাহতের কোনো তথ্য দিতে পারেনি সংবাদমাধ্যমটি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইএনএনে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার সত্যতা স্বীকার করা হয়েছে।
টেলিভিশনটি জানায়, আজ শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা থেকে হামলা শুরু হয়। আইআরআইএনএনে খামেনির পূর্বে রেকর্ড করা ভিডিও প্রচারিত হয়েছে। যেখানে তিনি ‘শত্রুদের’ বিরুদ্ধে ‘জাতীয় ঐক্যের’ আহ্বান জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit