শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
জননিরাপত্তা ও মাদক মুক্ত সমাজ  গড়তে সরকার বদ্ধপরিকর –  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বাংলাদেশ কি সত্যিই দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি? ‎দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ব্যতিক্রমী উদ্যোগ, লালমনিরহাটে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ ইরানের প্রেসিডেন্ট ‘নিরাপদে’ আছেন: ইরনা কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার? ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আবারও বিসিবির নির্বাচন চান খালেদ মাহমুদ সুজন মোঃ রাইয়ান ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফুলবাড়ীতে হামলা ও হুমকির প্রতিবাদের আশ্রয়নবাসীর মানববন্ধন হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল

মেক্সিকোর সেই দুর্ধর্ষ মাদকসম্রাট গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর মাদকসম্রাট রাফায়েল কারও কুইনটেরোকে গ্রেফতার করেছেন দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

যুক্তরাষ্ট্রের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম আছে তার। মেক্সিকোর উত্তরাঞ্চলের রাজ্য সিনোলায়া থেকে কুইনটেরোকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। খবর দ্য গার্ডিয়ানের।

১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার এক গোয়েন্দাকে নির্যাতন ও হত্যায় অভিযুক্ত কুইনটেরোকে গ্রেপ্তারের পর মেক্সিকোর চোইক্স শহরে বন্দি করে রাখা হয়েছে।

মেক্সিকোর নৌবাহিনী বলেছে, ম্যাক্স নামে একটি ‘গোয়েন্দা কুকুর’ তাকে ঝোপের মধ্যে খুঁজে পায়। কুইনটেরোর দ্রুত প্রত্যর্পণ চাইবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

কুইনটেরো গ্রেপ্তারের ঘটনাকে ‘অনেক বড় একটি বিষয়’ বলে অভিহিত করেছেন হোয়াইট হাউসের ল্যাটিন আমেরিকাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা জুয়ান গঞ্জালেজ।

মেক্সিকোতে গুয়াদালাজারা নামে একটি মাদকপাচার চক্র রয়েছে। যে তিনজন ব্যক্তি এই চক্রের প্রতিষ্ঠা করেছিলেন, তাদের অন্যতম কুইনটেরো।

মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) সাবেক গোয়েন্দা এনরিক ক্যামেরোন হত্যার জন্য তিনি ২৮ বছর জেল খেটেছেন।

এ হত্যার ঘটনায় মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটে। পরে এ ঘটনা নিয়ে নেটফ্লিক্সে ‘নারকোস: মেক্সিকো’ নামে একটি সিরিজ নির্মিত হয়েছিল।

কিউএনবি/অনিমা/১৬.০৭.২০২২/বিকাল ৩.০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit