মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

রোহিঙ্গা ক্যাম্পের মাটি খুঁড়তেই বের হল ২০ লাখ টাকা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১৬৬ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে মাটি খুঁড়ে গর্ত থেকে নগদ ২০ লাখ বাংলাদেশী টাকা উদ্ধার করেছে এপিবিএন সদস্যরা। এসময় নূর বারেক (২৫) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। 

শুক্রবার ভোর রাত ৪টার দিকে টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে এসব টাকা উদ্ধার করা হয়। 

এদিন সন্ধ্যায় এক ক্ষুদে বার্তায় রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ১৬নং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অধিনায়ক মো. তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএনের সদস্যরা ক্যাম্পের ওই এলাকায় অভিযান চালান। এসময় এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে হাজী সুলতান নামের এক রোহিঙ্গা পালিয়ে যায়। পরে সুলতানের ঘর তল্লাশী করে রোহিঙ্গা নূর বারেক (২৫) নামের রোহিঙ্গা যুবকের দেখানো মতে মাটির গর্তে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভিতর তল্লাশী করে নগদ বিশ লক্ষ টাকা উদ্ধার করা হয় এবং রোহিঙ্গা যুবক নূর বারেককে আটক করা হয়।

আটককৃত নূর বারেক ওই ক্যাম্পের বি ব্লকের মৃত খলিলুর রহমানের ছেলে। পুলিশ উদ্ধারকৃত আলামতের জব্দ করে আইনগত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit