শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

২৮ লাখ টাকার স্বর্ণ ছিনতাই করে পুলিশ সদস্য কারাগারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২৮ লাখ টাকার স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ভাঙ্গা থানায় পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) গোলাম দস্তগীর বাবুল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ওই পুলিশ সদস্যসহ দুই জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের এ কর্মকর্তা বলেন, বুধবার (১৩ জুলাই) বিকালে এএসআই বাবুলসহ ২ জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, নড়াইল জেলার লোহাগড়া থানার কামঠানা গ্রামের অজিত বিশ্বাসের পুত্র পাপ্পু বিশ্বাসের যশোর সদর মার্কেটে স্বর্ণের দোকান আছে। তিনি গত ৯ জুলাই রাতে এক বন্ধুর কাছ থেকে ১১টি স্বর্ণের বার বা ১১০ তোলা স্বর্ণ কেনেন। পরে রাত অনুমানিক ১টার সময় বাড়ি ফেরার সময় তার গতিরোধ করেন পুলিশ সদস্য বাবুল। কথার এক পর্যায়ে বাবুল তার কাছে জানতে চান সঙ্গে কী আছে? পরে তিনি জানান, তার কাছে বৈধ ১১টি স্বর্ণের বার আছে।

এ সময় এএসআই বাবুল তাকে চ্যালেঞ্জ করে বলেন, এটা অবৈধ স্বর্ণ। এরপর তাকে আটক করে জেল হাজতে চালান দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। পরে বাবুল তার ৭টি বার ফেরত দিয়ে ৪টি স্বর্ণের বার নিয়ে যান এবং তাকে ভয়ভীতি দেখিয়ে বলেন- তুই দ্রুত এলাকা ত্যাগ করবি। তখন পুলিশের সহকারী হিসাবে থাকা এলাকার মেহেদী হাসান মৃদুল নামের আরেকজন তার মোবাইল নিয়ে যায়। তখন ওই স্বর্ণ ব্যবসায়ী ভয়ে ও আতঙ্কে বাড়ি চলে যান।

এরপর মঙ্গলবার (১২ জুলাই) দিনগত রাতে ভুক্তভোগী ঘটনার বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজার নিকট বিস্তারিত জানান। তখন ওসি সে বিষয়ে এএসআই বাবুলকে জিজ্ঞাসা করলে প্রথমে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন তিনি। পরে বাবুলের সহকারী মেহেদীকে মুখোমুখি জিজ্ঞেস করলে তিনি স্বীকার করেন। এর পরপরই বাবুলের বাসায় তল্লাশি চালিয়ে ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ বিষয়ে ওসি সেলিম রেজা জানান, এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। এএসআই বাবুল হোসেন ও তার সোর্স মেহেদী হাসানকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit