স্পোর্টস ডেস্ক : তাসকিন আহমেদের পরিবর্তে সুযোগ পেয়ে দলকে ব্রেক থ্রু উপহার দিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এই অফ স্পিনারের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ক্যারিবীয় ওপেনার কাইল মায়ার্স। ৩৬ বল খেলে দুটি চারের সাহায্যে ১৭ রান করে ফেরেন তিনি। তার বিদায়ে ১০.৩ ওভারে ২৭ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
ওয়ানডে ক্রিকেটে তিন বছর পর উইকেট সাফল্য পেলেন মোসাদ্দেক। সবশেষ ২০১৯ সালের ২৪ জুন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে উইকেটের দেখা পেয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘদিন পর ফের উইকেটের সাফল্য পেলেন তিনি। মাঝে নয় ম্যাচে বোলিং করেও উইকেট সাফল্য পাননি এ অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে সিরিজ জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ দল।
কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:০০