শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ, চাকরির ব্যবস্থা করলেন দুইজনের শেষ হলো তিনদিন ব্যাপি সাংবাদিকদের প্রশিক্ষণ আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব এমপি ওয়াদুদ ভূইয়ার নির্দেশে ক্ষতিগ্রস্ত গোমতি সড়ক মেরামত করলো বিএনপি নেতা জিয়াউর রহমান। স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’, আরও ৩ সিনেমা মুক্তি ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, অভিনেত্রীর ফ্যানপেজ বন্ধ

রাজধানীতে ফের ময়লার গাড়ির ধাক্কায় পথচারী নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর কাফরুলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে রাজধানীর কাফরুল স্টাফ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাব্বির আহম্মেদ রকি। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এতে আরো দুজন আহত হয়েছেন। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, স্টাফ কলেজের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনায় রকি মারা যায়। ময়লার গাড়িটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছেন। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

এর আগে ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তান এলাকায় ডিএসসিসির এক ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামের নটর ডেমের এক শিক্ষার্থী নিহত হন। পর দিনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারান আহসান কবির খান নামের ব্যক্তি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit