শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
জননিরাপত্তা ও মাদক মুক্ত সমাজ  গড়তে সরকার বদ্ধপরিকর –  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বাংলাদেশ কি সত্যিই দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি? ‎দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ব্যতিক্রমী উদ্যোগ, লালমনিরহাটে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ ইরানের প্রেসিডেন্ট ‘নিরাপদে’ আছেন: ইরনা কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার? ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আবারও বিসিবির নির্বাচন চান খালেদ মাহমুদ সুজন মোঃ রাইয়ান ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফুলবাড়ীতে হামলা ও হুমকির প্রতিবাদের আশ্রয়নবাসীর মানববন্ধন হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল

শ্রীলংকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে শ্রীলংকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে শ্রীলংকা ছেড়ে পালানোর পরই অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

জনরোষ উপেক্ষা করেই বুধবার অস্থায়ী প্রেসিডেন্টের শপথ নিলেন তিনি। গোতাবায়া দেশ ছেড়ে পালিয়ে আপাতত মালদ্বীপে রয়েছেন।

শ্রীলংকার স্পিকার বলেন, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তাকে জানিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ দিতে।

সংবিধানের ৩৭ ধারার ১ অনুচ্ছেদের আওতায় এই নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগের ব্যাপারে সরাসরি কিছু বলেননি গোতাবায়া। এমনকি গোতাবায়ার সম্প্রতি দেওয়া সব ঘোষণাই হয় পার্লামেন্টের স্পিকার না হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে আসছে।

এদিকে অর্থনৈতিক সংকটের মুখে গণআন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশটির সাধারণ মানুষ। তারা গোতাবায়া ও রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন তারা।

এখন দেখার বিষয়, বিক্রমাসিংহেকে শ্রীলংকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার পর বিক্ষোভকারীরা কি প্রতিক্রিয়া দেখান।  

কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit