রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

চুক্তি লঙ্ঘনের অভিযোগে মাস্কের বিরুদ্ধে মামলা টুইটারের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১৭১ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সম্প্রতি টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক চার হাজার চারশ কোটি ডলারে টুইটার কিনে নেওয়ার চুক্তি বাতিল করেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছে টুইটার কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২ জুলাই) টুইটার ডেলাওয়্যার কোর্ট অফ চ্যান্সেরিতে এলন মাস্কের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ মামলায় ডেলাওয়ার আদালতকে টুইটারের শেয়ারপ্রতি ৫৪ দশমিক ২০ ডলার একীভূতকরণ সম্পন্ন করার জন্য বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে আদেশ দিতে আহ্বান জানিয়েছে। 

টুইটার বলেছে, “মাস্ক, একটি বাধ্যতামূলক একীকরণ চুক্তিতে প্রবেশ করার পরে, এখন টুইটার এবং এর স্টকহোল্ডারদের প্রতি তার বাধ্যবাধকতা মানতে অস্বীকার করেছেন। কারণ তিনি যে চুক্তিতে স্বাক্ষর করেছেন তা তার ব্যক্তিগত স্বার্থ পূরণ করে না।”

তবে এদিকে, টুইটারের মামলাটি প্রত্যাশিত ছিল যখন গত সপ্তাহের শেষের দিকে মাস্ক বলেছিলেন যে, তিনি আর সামাজিক নেটওয়ার্ক প্ল্যাটফর্ম টুইটার কেনার পরিকল্পনা করছেন না।  

মাস্ক টুইটার প্ল্যাটফর্মকে উদ্ধৃত করে দাবি করেছেন যে, টুইটার তাকে চুক্তিটি মূল্যায়ন করার জন্য প্রয়োজনীয় তথ্য দেয়নি।

এ বিষয়ে বিশ্ব গণমাধ্যম জানাচ্ছে, ওয়াল স্ট্রিটের ইতিহাসে মাস্কের বিরুদ্ধে মামলাটি সবচেয়ে বড় আইনি লড়াইগুলোর একটি হতে যাচ্ছে, যেখানে ব্যবসায় জগতের সবচেয়ে বর্ণিল উদ্যোক্তাদের একজন (এলন মাস্ক) জড়িত হয়েছেন।
সূত্র: সিএনবিসি

কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit