মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

চাচা-ভাইপোর ঝগড়া থামাতে গিয়ে শালিসকারের পা বিচ্ছিন্ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২৭২ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের চকরিয়ায় চাচা-ভাইপোর ঝগড়া থামাতে গিয়ে নুরুল হুদা (৬৫) নামের এক শালিসকারের পা বিচ্ছিন্ন হয়েছে।

সোমবার (১১জুলাই) চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড কুতুব নগর পাড়ায় এ ঘটনা ঘটে।

পা বিচ্ছিন্ন অবস্থায় আহত শালিসকার নুরুল হুদাকে প্রথমে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থা অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছেন, চকরিয়া উপজেলার ২নং ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে সোহাগ মনি (১৮) সঙ্গে আপন চাচা ও মৃত আব্দুর রহমানের ছেলে দোস্ত মোহাম্মদ (৪৫) এর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার একটি গাছের পাতা ছিঁড়াকে কেন্দ্র করে সোহাগ মনিকে আপন চাচা দোস্ত মোহাম্মদ মারধরের করে।

এঘটনা মিমাংশা করার জন্য একই এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে স্থানীয় মুরুব্বী নুরুল হুদা সওদাগর (৬৫) শালিসকার হিসাবে ঘটনাস্থলে আসেন এবং উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা চালান। এক পর্যায়ে চাচা দোস্ত মোহাম্মদ শালিসকারের উপর হামলা চালায়। 

এসময় হাত, পা ও মাথায় এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এতে ধারালো অস্ত্রের আঘাতে আহতের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে একটি পা।

আহত নুরুল হুদাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

এ বিষয়ে চকরিয়া থানা পুলিশের ওসি চন্দন কুমার চক্রবর্তী  জানান, খবর পেয়ে চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে অভিযুক্ত দোস্ত মোহাম্মদকে গ্রেপ্তার করেন। পুলিশ ফোর্স নিয়ে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

কিউএনবি/অনিমা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit