শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

সিলেট-সুনামগঞ্জে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড’র ত্রাণ সামগ্রী বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৯৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :  সিলেট-সুনামগঞ্জে স্মরণ কালের ভয়াবহ বন্যায় দূর্গত মানুষের মাঝে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর উদ্যোগে ত্রাণ সামগ্রী অব্যাহতভাবে বিতরণ করা হয়েছে।(৪জুলাই) সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর উপজেলার সালামপুর এলাকায়, ছাতক উপজেলার নোরাই ইউনিয়ন, দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়ন, জগন্নাথপুর উপজেলা, সিলেট সদর উপজেলার জালালাবাদ এবং মোগলগাঁও ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, এ ধরণের ভয়াবহ বন্যা সুনামগঞ্জবাসী কখনও দেখেনি। বন্যায় মানুষের জানমালের ক্ষতি বাড়িঘর সহ সবকিছু ধ্বংস করে দিয়েছে।

প্রত্যেকটি মানুষের মাথা রাখার টাই নাই। তিনি সরকারের প্রতি দাবী জানিয়ে বলেন প্রত্যেকটি ক্ষতিগ্রস্থ পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। তিনি আরো বলেন, বন্যার শুরু থেকে সরকারী বেসরকারি এবং বিভিন্ন সামাজিক সংস্থা অসহায় মানুষদের পাশে খাদ্য সামগ্রী থেকে শুরু করে নগদ অর্থ সহায়তা নিয়ে দাড়িয়েছে। আজ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড যেভাবে মহতি উদ্যোগ নিয়ে বন্যার্তদের মাঝে এগিয়ে এসেছেন তা প্রশংসার দাবী রাখে।

এ ধারা সব সময় অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেটের রিজিওনাল প্রধান মোহাম্মদ কামরান আহমদ, লালদিঘীরপাড় শাখা ব্যবস্থাপক বদরুল আহমেদ, শাহপরান থানা শাখা ব্যবস্থাপক রোমান পারভেজ, সিলেট শাখার ডেপুটি ম্যানেজার ইকবাল হোসেন খান, এসোসিয়েট এমটিবি এয়ার লাউঞ্জ মো. সাইফুর রহমান খান প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৫.০৭.২০২২/দুপুর ১.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit