শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
জননিরাপত্তা ও মাদক মুক্ত সমাজ  গড়তে সরকার বদ্ধপরিকর –  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বাংলাদেশ কি সত্যিই দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি? ‎দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ব্যতিক্রমী উদ্যোগ, লালমনিরহাটে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ ইরানের প্রেসিডেন্ট ‘নিরাপদে’ আছেন: ইরনা কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার? ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আবারও বিসিবির নির্বাচন চান খালেদ মাহমুদ সুজন মোঃ রাইয়ান ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফুলবাড়ীতে হামলা ও হুমকির প্রতিবাদের আশ্রয়নবাসীর মানববন্ধন হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল

দুই সপ্তাহের যুদ্ধে ৫৪৬৯ সেনা হারিয়েছে ইউক্রেন: রাশিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন গত দুই সপ্তাহে কেবল দুই অঞ্চলেই রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে তাদের সাড়ে পাঁচ হাজার সেনা হারিয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

সোমবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এ কথা বলেন। খবর সিএনএনের।

সের্গেই শোইগু বলেন, গত দুই সপ্তাহ ধরে রুশ বাহিনীর ঘিরে রাখা ইউক্রেনের লিসিচানস্ক এবং সেভেরোদোনেস্ক শহরেই এ সংখ্যক সেনাসদস্য হারিয়েছে ইউক্রেন।

এদিকে ইউক্রেনের লুহানস্ক প্রদেশ দখল করে রাশিয়া এটির নামকরণ করেছে লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর)।
   
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের লুহানস্ক প্রদেশের সর্বশেষ প্রধান ইউক্রেনীয়-নিয়ন্ত্রিত শহর লিসিচানস্ক দখলে অংশ নেওয়া রুশ সেনাদের ভূয়সী  প্রশংসা করেছেন।

তিনি তাদের বীরের মর্যাদা দিয়ে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া তাদের বিশ্রামে পাঠাতে প্রতিরক্ষামন্ত্রীতে নির্দেশ দিয়েছেন।

রুশ বাহিনী রোববারই লিসিচানস্কের নিয়ন্ত্রণ নিয়েছে বলে পুতিনকে জানিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

সেভেরোদোনেৎস্কের মতো লিসিচানস্ক যেন রুশ সেনারা দখল না করতে পারে, সে জন্য গত কয়েক সপ্তাহ ধরে সেখানে শক্তঘাঁটি গেড়ে ছিলেন ইউক্রেনীয় সেনারা। এমনকি সেভেরোদোনেৎস্কে থাকা সেনাদের লিসিচানস্কে নিয়ে আসা হয়েছিল।

কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা হয়নি লিসিচানস্কের। রুশ বহিনী শুধু এটি দখলই করে নেয়নি, স্বাধীন অঞ্চল হিসেবে এটির একটি নামও দিয়েছে।   

কিউএনবি/অনিমা/০৫.০৭.২০২২/সকাল ১০.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit