বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২০৩ Time View

ডেস্ক নিউজ : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে সোমবার থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। 

গত ১ জুলাই হতে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো হতে অগ্রিম টিকেট বিক্রয় শুরু হয় এবং আগামী ১২ জুলাই পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে। ঢাকাস্থ মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) হতে নিন্মবর্ণিত রুটসমূহের (ঢাকা হতে) অগ্রিম টিকেট বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-খুলনা, দাউদকান্দি, দিনাজপুর, রংপুর ও নেত্রকোনা রুট। 

কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রানিশংকৈল, ঠাকুরগাঁও, দিনাজপুর রুট। গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-আরিচা, রংপুর, দিনাজপুর, আরিচা ও পাটুরিয়া, যশোর রুট। জোয়ার সাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-পয়সারহাট, বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুট। মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁ রুট।

মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাক-শরিয়তপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁ রুট। গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম রুট। যাত্রাবাড়ী বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-রংপুর, শরিয়তপুর রুট।

নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুট। কুমিল্লা বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-রংপুর রুট। নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে নরসিংদী-মাদারীপুর, চরমুগুরিয়া, রংপুর রুট। 

যাত্রীসাধারণকে বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিসের সেবা গ্রহণ করার জন্য বিআরটিসির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে সোমবার থেকে ঢাকার বিভিন্ন ডিপো/টার্মিনাল জরুরি সার্ভিস প্রদানের লক্ষ্যে ৬০টি বাস ডিপোতে স্ট্যান্ডবাই থাকবে।

সায়েদাবাদ বাস টার্মিনাল, মিরপুর-১২ নম্বরে মিরপুর বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপোর সামনে, নবীনগর, মতিঝির বাস ডিপোর সামনে, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, মোহাম্মদপুর বাস ডিপো, গাজীপুর চৌরাস্তা, হেমায়েতপুর বাস স্ট্যান্ড এবং চন্দ্রা বাস স্ট্যান্ড।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে এই নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।

মতিঝিল বাস ডিপো-মোবাইল: ০১৭১১-৩৯১৫১৪, 
কল্যাণপুর বাস ডিপো-মোবাইল: ০১৭১১-৪৩৫২১৩, 
গাবতলী বাস ডিপো-মোবাইল: ০১৭৮৪-৫২০৯০০, 
জোয়ারসাহারা বাস ডিপো-মোবাইল: ০১৭১১-৭০৮০৮৯, 
মিরপুর বাস ডিপো-মোবাইল: ০১৭১৭-৭৬৩৮২০, 
মোহাম্মদপুর বাস ডিপো-মোবাইল: ০১৭১২-৩৮২১৪৪, 
গাজীপুর বাস ডিপো-মোবাইল: ০১৭৫৮-৮৮০০১১, 
যাত্রবাড়ী বাস ডিপো-মোবাইল: ০১৯১৩-৭৪১২৩৪, 
নারায়ণগঞ্জ বাস ডিপো-মোবাইল: ০১৭১৫-৬৫২৬৮৩, 
কুমিল্লা বাস ডিপো-মোবাইল: ০১৭১৬-৬৮৪১৪৪, 
নরসিংদী বাস ডিপো-মোবাইল: ০১৫৫৩-৩৪৯৫৬৭।

কিউএনবি/অনিমা/০৪.০৭.২০২২/রাত ৯.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit