রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন

কোরবানি ঈদেও গান গেয়ে মঞ্চ মাতাবেন ড. মাহফুজুর

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : বেশ কয়েক বছর ধরেই ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে নতুন নতুন গান নিয়ে হাজির হন মিডিয়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান। আর তারই ধারাবাহিকতায় এই কোরবানি ঈদেও গান গেয়ে মঞ্চ মাতাবেন তিনি।

ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠানটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত হবে।

এ প্রসঙ্গে এটিএন বাংলার জনসংযোগ বিভাগ জানিয়েছে, এবার ঈদেও থাকছে ড. মাহফুজুর রহমানের একক গানের অনুষ্ঠান। এখন চলছে গান নির্বাচনের কাজ। সব ঠিক হলেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে সর্বশেষ গেল রোজার ঈদে ‘তুমি আমার প্রেয়সী’ নামের অনুষ্ঠানে একক সংগীত পরিবেশনা করেন ড. মাহফুজুর রহমান।

যদিও গেল কয়েক বছর ধরে প্রতি ঈদেই তিনি গান নিয়ে হাজির হন। তার একক গানের অনুষ্ঠান প্রচার হতে দেখা যায়। সেগুলো বেশ আলোচনায় আসে। মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’, প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি।

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit