বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
“মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ইরানের ‘মাথায় বোমা ফেলা শুরু করব’, কেন বললেন ট্রাম্প? ‘এটা শতভাগ লাল কার্ড’–মেসির ফাউলে রেফারির ভূমিকার সমালোচনা ফুটবল পণ্ডিতের তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবিরের ফাঁসি

ইংল্যান্ডের নতুন অধিনায়ক বাটলার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১২২ Time View

স্পোর্টস ডেস্ক : ইয়ন মরগান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের নতুন অধিনায়ক করা হলো জস বাটলারকে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, জস বাটলার এখন থেকে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন।

২০১১ সালে সাদা বলের ক্রিকেটে অভিষিক্ত হওয়া বাটলার বেশ কয়েকবার ইংল্যান্ডের নেতৃত্ব দিয়েছেন। ২০১৫ সাল থেকে মরগানের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। মরগানের অবর্তমানে ইংল্যান্ডকে ১৪ ম্যাচে নেতৃত্বও দিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। মরগানের বিদায়ে তাই বাটলারেরই অধিনায়ক হওয়ার কথা ছিল।  

ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন বাটলার। এবারের আইপিএলে তিনি চার সেঞ্চুরির পাশাপাশি রানের বন্যা বইয়ে দিয়েছেন। ছেলেদের ক্রিকেটের সব ফরম্যাটে সেঞ্চুরি হাঁকানো মাত্র দ্বিতীয় ইংলিশ ব্যাটারও তিনি। দ্বিতীয়জন তারই বর্তমান দলের সতীর্থ দাভিদ মালান। ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে বাটলারের।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit