বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

বাবর আজমকে নিয়ে রমিজ রাজার যে কথা ভাইরাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বাবর আজম প্রসঙ্গে হাসির ছলেই বলেছেন, বাবরকে ছাড়া জীবন নিয়েও তিনি কল্পনা করেন না। 

পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার রমিজ রাজার সেই কথা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

সর্বশেষ সংবাদ সম্মেলনে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাকে প্রশ্নোত্তর পর্বে পিএসএলের লাহোর কালান্দার্স ও মুলতান সুলতানের অধিনায়ক শাহিন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের মধ্যে কে সেরা, জানতে চাওয়া হয়। 

এমন প্রশ্নের জবাবে রমিজ রাজা বলেন, আমি এটা নিয়ে কখনো ভাবিনি, কারণ বাবর আজমকে ছাড়া জীবন কল্পনাও করিনি।

বাবর আজমকে নিয়ে রমিজ রাজার এমন মন্তব্য মুহূর্তের মধ্যে  ভাইরাল হয়ে যায়। 

প্রসঙ্গত, বাবর আজম আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলে যাচ্ছেন। ভারতের এ সময়ের অন্যতম সেরা তারকা বিরাট কোহলির একাধিক রেকর্ড ভেঙে দিয়েছেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর।  

কিউএনবি/অনিমা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit