রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

রুপা মোজাম্মেল এর জীবনালেখ্যঃ প্রিয় মা

রুপা মোজাম্মেল। কানাডা ।
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৩০৯ Time View

 প্রিয় মা
———-

অনেক দিন পর তোমাকে লিখছি। মনে আছে, কানাডা চলে আসার পর পর অনেক লিখতাম! এক মাস লাগতো একটা চিঠি হাতে পেতে আর তোমার কাছে পৌঁছতে। কত মধুর ছিল সেই দিন গুলো! দৌড়ে দৌড়ে চিঠির বাক্স দেখতাম, এই বুঝি তোমার চিঠি এলো!

তোমাকে অনেক মনে পড়ছে আজ! আমাকে একদম একা করে চলে গেছো না ফেরার দেশে। আমার অনেক অভিমান তোমার উপর! কেনইবা এতো তাড়া ছিল তোমার চলে যাওয়ার! হয়তো সবাই তোমার চলে যাওয়ার কষ্টটা ভুলে গেছে, বা মেনে নিয়েছে। আমি আজও মানতে পারিনি, পারিনা, কষ্ট বেড়ে চলেছে দিন দিন।

তুমিতো জানো, আমার একমাত্র প্রিয় বন্ধু শুধু তুমিই ছিলে। আমার ছুটির দিন গুলো কাটতো তোমার সাথে ফোন এ কথা বলে বলে। রাজ্যের কথা জমা হয়ে থাকতো, সেগুলো বলতে বলতে কখন যে ঘরের সব কাজ শেষ হয়ে যেত, নিজেও বুঝতাম না! ঘর গুছানো থেকে শুরু করে রান্না পর্যন্ত সব, সব কাজ শেষ হয়ে যেতো।

মা, আমার প্রিয় মা, আমার চার দিন ছুটি আছে, কিভাবে পার করবো দিন গুলো জানি না। বুক শুধু থেকে থেকে ফুলে ফেঁপে উঠে। ছুটির দিন গুলো আমাকে দৈত্য দানবের মত গ্রাস করে, হৃদয়টা কুরে কুরে খায় ওই পিচাশ শকুনের মত।

যদি আরো একটিবার তোমাকে কাছে পেতাম! রেখে দিতাম তোমায় আমার বুকের মাঝে। স্বার্থপর এর মত তোমার ভাগ কাউকে দিতাম না। ইদানিং তুমি স্বপ্নে আশাও ছেড়ে দিয়েছো। একবারও কি মনে পড়েনা তোমার এই তিন নাম্বার ছানার কথা!

ইতি
তোমার আদুরি।

“রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা।”

মা গো, তুমি কি রাগ করেছো?
এখন তুমি স্বপ্নে আসাও ছেড়ে দিয়েছ!
অভিমানী তুমি,
না বলে চলে গেছ না ফেরার দেশে,
এখন মা গো কেউ নেই আমার –
যে মাথায় হাত বুলাবে ভালোবেসে!
তোমায় পাইনা কোথাও –
বাস্তবে বা স্বপনে।
যেনেও তোমায় খুঁজে ফিরি আমি
জনে জনে সবখানে।

 

লেখিকাঃ রুপা মোজাম্মেল। কানাডা প্রবাসী। দেশে লেখাপড়া শেষ করে কানাডায় বিজনেস ম্যানেজমেন্ট কোর্স শেষ করেছেন। সেখানেই তাঁর কর্ম জীবন। লেখালেখি করেন নিয়মিত। জীবনের খন্ডচিত্র আঁকতে পারদর্শিনী রুপা মোজাম্মেল।

কিউএনবি/রাখি/ ২৭.০৬.২০২২/ রাত ১১.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit