বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥ সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে দুর্গাপুরে প্রতিবাদ সমাবেশ

এমপি হয়েও সরকারি হলে শো পাননি দেব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ Time View

বিনোদন ডেক্স : ক্যারিয়ারের দুর্দান্ত সময় পার করছেন অভিনেতা ও সাংসদ দেব। তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো প্রেক্ষাগৃহে যেমন দর্শক টেনেছে, তেমনি বক্স অফিসেও ভালো ব্যবসা করেছে। সেই সাফল্যের জেরে ইন্ডাস্ট্রির একাংশ ইতিমধ্যেই তাঁকে ‘মেগাস্টার’ বলেও আখ্যা দিয়েছেন। অথচ সেই ‘মেগাস্টার’-এর সিনেমাই নাকি জায়গা পাচ্ছে না কিছু প্রেক্ষাগৃহে।

এরই মধ্যে মঙ্গলবার দুপুরে দেব নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেখানে তিনি লেখেন, “এই বছর আমাকে অনেকে অনেক তকমা দিয়েছে—কেউ মাফিয়া তো কেউ মেগাস্টার।

এই স্ট্যাটাসের পর খোঁজ নিয়ে জানা গেছে, কলকাতার রবীন্দ্র সদন চত্বরে অবস্থিত সরকারি প্রেক্ষাগৃহ নন্দন-এ দেবের সিনেমা ‘প্রজাপতি ২’ কোনো শো পায়নি। শুধু এবার নয়, গত কয়েক বছর ধরেই নাকি নন্দনসহ একাধিক সরকারি প্রেক্ষাগৃহে দেবের ছবি দেখানো হয় না।

এ নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরমহলে প্রশ্ন উঠেছে—এমপি হয়েও কি সরকারি প্রেক্ষাগৃহে নিজের সিনেমা দেখাতে পারছেন না দেব? সূত্রের খবর, গত কয়েক বছরে দেবের ছবিতে কখনও মিঠুন চক্রবর্তী, আবার কখনও রূপা গাঙ্গুলির মতো বিরোধী দলের পরিচিত মুখদের উপস্থিতির কারণেই নাকি সরকারি প্রেক্ষাগৃহে তাঁর সিনেমা শো পায় না। এর আগেও প্রথম ‘প্রজাপতি’ মুক্তির সময় প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।

উল্লেখ্য, অতনু রায়চৌধুরী প্রযোজিত ও অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি ২’ সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবিতে আরও রয়েছেন মিঠুন চক্রবর্তী, অনুমেঘাসহ একাধিক পরিচিত মুখ।

 

 

 

কিউএনবি / মহন / ২৩ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit