বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

স্কোয়াডে অস্ট্রেলিয়ার চমকপ্রদ পরিবর্তন, নেই কামিন্স

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ Time View

স্পোর্টস ডেস্ক : মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘বক্সিং ডে’ টেস্টের জন্য অস্ট্রেলিয়া তাদের দলে বড় পরিবর্তন এনেছে। অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে চোটের কারণে অভিজ্ঞ অফ-স্পিনার নাথান লায়নের বদলে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তরুণ স্পিনার টড মারফিকে।

অ্যাডিলেড ওভালে তৃতীয় টেস্টে ৮২ রানের জয়ের শেষ দিনে ফিল্ডিং করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান ৩৮ বছর বয়সী লায়ন। পরে অস্ত্রোপচারের পর ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, তিনি দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকবেন।

এদিকে অধিনায়ক প্যাট কামিন্স এমসিজি টেস্টে খেলছেন না বলে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পিঠের চোট থেকে পুরোপুরি সেরে ওঠার প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে পেস আক্রমণে একটি শূন্যস্থান তৈরি হয়েছে, যেখানে ব্রেন্ডান ডগেট, মাইকেল নেসার ও ঝাই রিচার্ডসনের মধ্যে কাউকে বেছে নেওয়া হতে পারে।

২৫ বছর বয়সী টড মারফি দলে সুযোগ পেয়েছেন। এখন পর্যন্ত সাতটি টেস্টে তার শিকার ২২ উইকেট, গড় ২৮.১৩। উল্লেখযোগ্য বিষয় হলো, তার সব টেস্ট ম্যাচই দেশের বাইরে খেলা। এছাড়া ভিক্টোরিয়ার হয়ে এমসিজিতে তিনটি শেফিল্ড শিল্ড ম্যাচে তিনি ছয় উইকেট নিয়েছেন, গড় ২৫.৩৩।

অন্যদিকে চার বছর পর টেস্ট দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে ফাস্ট বোলার ঝাই রিচার্ডসনের। কাঁধের অস্ত্রোপচারের পর সম্প্রতি মাঠে ফিরেছেন তিনি এবং এক বছরের মধ্যে প্রথমবার টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন। সুযোগ পেলে এটি হবে তার ক্যারিয়ারের চতুর্থ টেস্ট।

তৃতীয় টেস্টে অসুস্থতার কারণে না খেললেও চতুর্থ টেস্টে ফিরে দলের নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। তবে একাদশে কোন ব্যাটসম্যান বাদ পড়বেন, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি নির্বাচকরা।

চতুর্থ টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড

  • স্টিভেন স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডান ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, টড মারফি, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড ও বিউ ওয়েবস্টার।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit