সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে যা বললেন ভারতীয় হাইক‌মিশনার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : বাংলা‌দেশে নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ব‌লে‌ছেন, পদ্মা বহুমু‌খী সেতু দক্ষিণ এশিয়ার জন্য ‘খুবই গুরুত্বপূর্ণ’ সেতু। এই সেতু বাংলাদেশের অভ্যন্তরে এবং উপ-অঞ্চলের মধ্যে সংযোগ বাড়াবে। শনিবার মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তি‌নি এ কথা বলেন।  

বাংলাদেশের বৃহত্তম এই সেতুর উদ্বোধন উপলক্ষে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, ‘ঐতিহাসিক এই দিনে বাংলাদেশের ভাই-বোনদের শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভ কামনা জানাই। এই পদ্মা সেতুর ফলে স্পষ্টতই বাংলাদেশ এবং উপ-অঞ্চলের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে। আমরাও এটি দেখে খুব আনন্দিত। ’

ভারতীয় হাইক‌মিশনার বলেন, ‘বাংলাদেশ সরকার নানা প্রতিকূলতার মধ্যেও এ প্রকল্পটি সফলভাবে সম্পন্ন করেছে। আমি এ অঞ্চলে আরও অনেক বেশি বাণিজ্য এবং ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে সহজে যোগাযোগ এবং ভ্রমণের সুযোগ দেখতে চাই।’দুই বন্ধুরাষ্ট্র বাংলাদেশ ও ভারত আগামীতেও পরস্পরের সঙ্গী হয়ে উন্নয়নের পথ চলবে বলে আশা প্রকাশ করেন দোরাইস্বামী।

 

 

কিউএনবি/আয়শা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit