শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় ব্যবস্থাপক নানা দূর্নীতির খবর প্রকাশ করায় সাংবাদিক লাঞ্চিত!

চৌগাছা (যশোর) সংবাদদাতা
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩২৮ Time View

চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছার বেড়গোবিন্দপুর বাওড় ব্যবস্থাপক রিয়াজউদ্দিনের নানা দূর্নীতি ও অবৈধ কর্মকান্ডে খবর পত্রিকায় প্রকাশ করায় রায়হান হোসেন নামে এক সাংবাদিকে লাঞ্চিত করা হয়েছে। ২২ জুন বুধবার সন্ধ্যায় চৌগাছা শহরের ধনীপ্লাজা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লাঞ্চিত সাংবাদিক রায়হান হোসেন তার জীবনের নিরাপত্তা চেয়ে চৌগাচা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

জানা যায়, গত ২২ জুন ২০২২ বুধবার দৈনিক যশোর পত্রিকায় “চৌগাছা বেড়গোবিন্দপুর বাওড়ে অবৈধভাবে চলছে গাছ নিধন” শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। খবরের মধ্যে সরকারি মৎস্য প্রকল্প থেকে অবৈধ অর্থ উপার্জনে বাওড় ব্যবস্থাপক মনমথ পুর গ্রামের পান্নুর ছেলে ইমরান হোসেনসহ তার সাঙ্গপাঙ্গদের সাথে সম্পর্ক গড়ে তোলেন। ইমরান এই ব্যবস্থাপকের নির্দেশে বাওড়ের প্রধান অফিসের সাথে একটি চায়ের দোকান তৈরি করে ব্যবসা করে। ইমরানের সহযোগীতায় ব্যস্থাপক বাওড় থেকে প্রায় ২৫/৩০ লাখ টাকার মাছ চুরি করে বিক্রি করেছেন। এছাড়া ডায়নার বিলের পাড় থেকে সরকারি মূল্যবান গাছ টেন্ডার ছাড়াই অবৈধভাবে কেটে নেওয়া হচ্ছে। এমন সংবাদ প্রকাশে ক্ষিপ্ত হয়ে বাওড় ব্যবস্থাপকের পালিত সাঙ্গপাঙ্গরা ইমরানের নেতৃত্বে ২২ জুন সন্ধ্যায় সংবাদের প্রতিবেদক রায়হান হোসেনকে শারিরিকভাবে লাঞ্চিত ও প্রাননাশের হুমকি দেয়।

এ ঘটনায় রায়হান হোসেন তার জীবনের নিরাপত্তা চেয়ে ও দোষীদের শাস্তির দাবীতে চৌগাচা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং ১০৯৭,তারিখ ২২/০৬/২০২২ ইং। উল্লেখ্য বাওড়ের গাছ কেটে নেওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্থানীয় এক জনপ্রতিনিধিসহ অনেকে অভিযোগ করেছেন। বাওড়ের অবৈধ কর্মকান্ড নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভাতেও আলোচনা হয়েছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে চৌগাছা প্রেসক্লাবের নেতৃবৃন্দ হামলার ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি উর্দ্ধতন কর্তপক্ষকে জানানো হয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।

 

 

কিউএনবি/আয়শা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit