মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

বন্যার্তদের জন্য যুক্তরাষ্ট্রের জরুরি অর্থ সহায়তা

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে ত্রাণসমগ্রী বিতরণের জন্য জরুরি অর্থ সহায়তা হিসাবে ২ কোটি ৩০ লাখ টাকা দিয়েছে যুক্তরাষ্ট্র। 

বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মার্কিন আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মাধ্যমে এই অর্থ সহায়তা দেয়া হবে।

মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেন, “বন্যা উপদ্রুত এলাকায় বিগত ১২০ বছরের মধ্যে এমন আকস্মিক বন্যা দেখা যায়নি। যুক্তরাষ্ট্র এই দুর্যোগের সময়ে বাংলাদেশ সরকার ও জনগণের পাশে থেকে বন্যা উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্ত জনগণের জন্য এ ধরনের জরুরি সহায়তা দিয়ে যাবে।” 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ৫০ বছরে বাংলাদেশকে  ৮ বিলিয়ন মাকির্ন ডলারের অধিক অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএসএইড কেবলমাত্র গত বছরেই ১২০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মানবিক সহায়তা দিয়েছে।

আরও বলা হয়, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুবিধা প্রসার, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উন্নয়ন ও চর্চা, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনে টেকসই পরিস্থিতি জোরদার করার জন্য গৃহীত বিভিন্ন পোগ্রামের  মাধ্যমে  বাংলাদেশের জনগণের জীবন মান উন্নয়নে  অতিরিক্ত ২০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দিয়েছে।

কিউএনবি/অনিমা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit