বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

চৌগাছায় কাঠ মিস্ত্রিকে হত্যার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৫২৪ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা পৌর শহরের বিশ্বাস পাড়ায় কাঠ মিস্ত্রি রুমান হোসেনকে হত্যার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার নিহতের পিতা পিরোজপুর সদরের বাইনখালি গ্রামের রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সালমান আহমেদ শুভ অভিযোগ গ্রহণ করে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কিনা, হলে বর্তমান অবস্থা কি তার প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন চৌগাছা থানার ওসিকে।

আসামিরা হলো চৌগাছার বিশ্বাসপাড়ার তবিবর রহমান চুন্নুর বাড়ির ভাড়াটিয়া পিরোজপুর বাইনখালি গ্রামের বাচ্চু হাওলাদার, সুমন হাওলাদার, আল আমিন হাওলাদার, সাইমুন হাওলাদার ও ইমাম হাওলাদার। মামলার অভিযোগে জানা যায়, নিহত রুমান হোসেন ও আসামিরা একই গ্রামের বাসিন্দা। তারা যশোরের চৌগাছা ডিভাইন গ্রুপের হাসপাতালে কাঠ মিস্ত্রির কাজ করত। আসামিদের সাথে চুন্নুর বাড়িতে রুমানও ভাড়া থাকতো।

গত ৫ জুন সকালে প্রবীর ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখে প্রতিবেশী মগরেব আলীর নির্মাণাধীন গরুর ফার্মের লিংটনের সাথে গলায় দড়িবাঁধা অবস্থায় রুমান ঝুলে আছে। আসামি বাচ্চু পরিবারের কাউকে কিছু না জানিয়ে চৌগাছা থানায় অপমৃত্যু মামলা করে। এরমধ্যে নিহতের পিতা ঘটনাস্থলে এসে জানতে পারেন রুমানের লাশ পুলিশ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেছে। এ সময় আসামিদের কাছে রুমানের মৃত্যুর কারণ জানতে চাইলে আসামিরা অসংলগ্ন কথা বলে। পারিবারিক বিরোধের জের ধরে বাচ্চুর পরিকল্পনায় অন্যদের সহযোগিতায় রুমানকে হত্যা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

 

 

 

কিউএনবি/আয়শা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit