বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

আশুলিয়ায় নারীর গোসলের ভিডিও ধারণ, অভিযুক্ত গ্রেফতার 

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১২৩ Time View
মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের গোসলের ভিডিও ধারণ করায় এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী। এর আগে ওই দিন সকালে আশুলিয়ার জিরাবো এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোফাজ্জল হোসেন নেত্রকোনা জেলার বারহাট্টা থানার দেওপুর হাজীগঞ্জ গ্রামের আব্দুল মানাফের ছেলে। সে এবং ভুক্তভোগী পোশাক শ্রমিক জিরাবো এলাকার একই বাড়িতে ভাড়া থাকতো। 
ভুক্তভোগী ওই নারীর স্বামী বলেন, মোফাজ্জল আমাদের পাশেই ভাড়া থাকতো। এই সুবাদে আমার স্ত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে সে। পরে আমি নাইট ডিউটিতে গেলে আমার ঘরে প্রবেশ করে আমার স্ত্রীকে সেই ভিডিও দেখিয়ে কু-প্রস্তাব দেয়। রাজি না হলে ভিডিও আমাকেসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন। গত ১৮ই জুন সকালে স্ত্রীর কাছ থেকে ঘটনা শুনে আমি হতভম্ব হই। মাথায় কিছু আসছিল না। পরে আজ সকালে সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী মাসুদ মঞ্জুকে ঘটনা খুলে বলি। পরে তিনি মোফাজ্জলকে তার অফসে ডেকে নিয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোফাজ্জলকে গ্রেফতার করে নিয়ে যায়। এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। কোন রিমান্ড চাওয়া হয়নি। 

 

 

কিউএনবি/আয়শা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit