মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

এবার হজযাত্রীদের সেবায় থাকবে ১০ হাজার কর্মী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর হজ পালন করতে সৌদি আরব আসা ১০ লাখ হজযাত্রীর সেবায় ১০ হাজার নারী ও পুরুষ কর্মীর প্রস্তুতির কথা জানিয়েছেন পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী জেনারেল প্রেসিডেন্সি বিভাগের প্রধান শায়খ আবদুর রহমান আস-সুদাইস।  

গত রবিবার চলতি বছরের হজ পরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ তথ্য জানান তিনি। হজ পরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ ও জননিরাপত্তা বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আবদুল্লাহ আল বাসামি। শায়খ সুদাইস জানান, মক্কার গ্র্যান্ড মসজিদে এ বছর হজযাত্রীদের মধ্যে প্রতিদিন ৩০ লাখ জমজম পানির বোতল বিতরণ করবে প্রেসিডেন্সি বিভাগ।

তা ছাড়া অন্য সম্মানিত স্থানগুলোতে প্রতিদিন জমজম পানির ১০ লাখ বোতল সরবরাহ করা হবে। সর্বোচ্চ সেবা দিতে এরই মধ্যে অনলাইনে আবেদন পদ্ধতি চালু করা হয়েছে। ডিজিটাল এই কার্যক্রমে ১৬০ মিলিয়নের বেশি মানুষ সুবিধা ভোগ করেছে। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিবেশ সুরক্ষায় সর্বোচ্চ মান নিশ্চিতের কথা জানিয়ে শায়খ সুদাইস বলেন, ‘আমরা গত দুই বছর দুটি হজ পুরোপুরি করোনামুক্ত পরিবেশে সম্পন্ন করেছি।

এমনকি সারা বিশ্বে গ্র্যান্ড মসজিদের পরিবেশ সবচেয়ে বেশি জীবাণুমুক্ত বলে গণ্য হয়েছিল। ’ এ ছাড়া সর্বোচ্চ মান নিশ্চিত করতে প্রেসিডেন্সি বিভাগের তত্ত্বাবধানে প্রতি মুহূর্তে হজযাত্রীদের দেওয়া সব ধরনের সেবা ও প্রগ্রাম ফলোআপ করার কথাও জানান তিনি।      

সূত্র : আরব নিউজ

 

 

কিউএনবি/আয়শা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit