বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
চোট শঙ্কায় তানজিদ, অনুশীলনে আঙুলে বলের আঘাত পেলেন মুশফিক খাবারের প্যাকেটে করে এলো তেলাপোকা, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অভিনেত্রীর উপগ্রহের দাপটে ম্লান রাতের আকাশ, ব্যাহত মহাকাশ গবেষণা শেষ টেস্টে বাংলাদেশের ৪ পেসার খেলানোর সম্ভাবনা, যা বললেন সিমন্স যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি আয়ের চেয়ে লাগামহীন ব্যয়, রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বিশ্ব মশা দিবস আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের

সুরমার পানি বিপৎসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৫৮ Time View

ডেস্ক নিউজ : টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার সুরমা, যাদুকাটা, কুশিয়ারাসহ সব নদনদীর পানি বাড়ছে। সোমবার দুপুর পর্যন্ত সুরমা নদীর পানি সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদ-নদীতে পানি বৃদ্ধির কারণে জেলা সদর, ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। এবারের বন্যায় আক্রান্ত হয়েছেন সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও দোয়ারাবাজারসহ ৪ উপজেলার মানুষ।

এদিকে সুনামগঞ্জ পৌর শহরের সাহেববাড়ি ঘাট, উত্তর আরপিননগর, পুরানপাড়া, বড়পাড়া এলাকার রাস্তাঘাট বানের পানিতে ডুবে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বানের পানিতে ডুবে গেছে। পানি বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জ পৌর শহরের নদী তীরবর্তী তেঘরিয়া, নবীনগর, জেলরোড, সাহেববাড়ী, বড়পাড়া এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার অনেকের বাড়িঘর ও রাস্তাঘাটে বন্যার পানি প্রবেশ করেছে। এতে দ্বিতীয় দফা বিড়ম্বনায় পড়েছেন সাধারণ মানুষ। 

জানা গেছে, তাহিরপুর-বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কের তিন স্থান ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটকসহ সাধারণ মানুষ। গত বন্যায় জেলার বিভিন্ন সড়ক প্লাবিত হয়ে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এখনো ভোগান্তি পোহাচ্ছেন এসব এলাকার বাসিন্দারা। সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. শামছুদ্দোহা বলেন, সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত এবং ওপাড়ে মেঘালয়ে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলায় ফের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তবে বৃষ্টিপাত বন্ধ হলে এবং উজান থেকে পানি না আসলে নদীর পানি দ্রুত নেমে যেতে পারে। 

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভারতের চেরাপুঞ্জিতে গেল ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৮১২ মিলিমিটার। সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানান, সুনামগঞ্জে দ্বিতীয় দফা বন্যা সৃষ্টি হয়েছে। ১৪ জুন জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক করা হয়েছে। বৈঠকে বন্যা পরিস্থিতি সামাল দিতে সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তিনি বলেন, জেলার ১২টি উপজেলায় ইতোমধ্যে ২০ মেট্রিক টন করে খাদ্যসামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit