বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

যে কারণে জায়েদকে কষে চড় মেরেছেন সানি

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২৯৭ Time View

ডেস্কনিউজঃ গান বাজছে, পার্টি চলছে, তারকাদের পার্টি। আছে নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, ভিলেনসহ সিনেমা সংশ্লিষ্ট সবাই। অতিথিরা আসছেন বিয়ের আয়োজনে। হঠাৎ করেই এক অতিথি এসে বসালেন অন্য আরেক অতিথির গালে চড়। সেই চড়ে এতই জোর, পড়ে গেলেন তিনি। পাঠক হয়তো মনে হচ্ছে, সিনেমার কোনো দৃশ্যধারণ চলছে? একদমই না। বাস্তবেই ঘটে গেছে এমন ঘটনা। অভিনেতা ও প্রযোজক ডিপজলের ছেলের আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর একটি কনভেনশন সেন্টারে। সেখানেই ঘটেছে এই ঘটনা।

সিনেমার শিল্পীদের সামনেই জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি এমন কাণ্ড ঘটিয়েছেন। অনুষ্ঠানে ঢুকেই জায়েদ খানের গালে চড় মেরেছেন তিনি। জায়েদ খানও নিজের কোমর থেকে পিস্তল বের করে গুলি করতে গিয়েছেন ওমর সানিকে। পরে সেখানে থাকা অন্যরা দুজনকে কোনোভাবে থামান। যদিও চড় মারা বিষয়টি নিশ্চিত করেছেন ওমর সানি।

তিনি বলেন, কিছুদিন আগে আমার বউয়ের (চিত্রনায়িকা মৌসুমী) সঙ্গে খারাপ আচরণ করেছে জায়েদ। তাকে আমি মনে মনে খুঁজতেছিলাম। ডিপজলের ছেলের বিয়েতে দেখা হয়ে গেলে নিজের রাগ আর সামলাতে পারিনি। কিন্তু চড় মারার পর জায়েদ পিস্তল বের করে আমাকে গুলি করতে চেয়েছিল। এটা তখন সেখানে থাকা সবাই দেখেছে। এটা সত্য। এর বেশি কিছু আপাতত বলতে চাচ্ছি না। পরেরটা পরে দেখা যাবে।’

তবে পিস্তল বের করে গুলি করা কিংবা ওমর সানির চড় মারার বিষয়টি অস্বীকার করেছেন জায়েদ খান। তিনি বলেন, না এ ধরণের কিছু ঘটেনি। এ বিষয়ে এখন কিছু বলতে চাই না।

এদিকে একাধিক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন চলচ্চিত্রশিল্পী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কিছুদিন আগে আমরা যতদূর জানি, চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে নাকি জায়েদ খান খারাপ আচরণ করেছেন। এটা নিয়ে জায়েদের ওপর আগে থেকেই ওমর সানী ভীষণ বিরক্ত ছিল। এর ফলেই এমন ঘটনা ঘটেছে।’

তারা আরও বলেন, ‘এমনকি খারাপ ব্যবহার করার কারণে খল অভিনেতা ডিপজলের কাছে বিচারও দিয়েছিল। তখন নাকি ডিপজল বলেছিলেন, ‘থাক, নিজেদের মধ্যে এসব বাদ দাও। মারামারি করার কোনো দরকার নাই। আমি জায়েদের সঙ্গে কথা বলব। সামনে যাতে করে জায়েদ আর মৌসুমীকে কোনো ডিস্টার্ব করবে না। মৌসুমীর কাছেও যাবে না সে।’ তবে এ বিষয়ে এখনও ডিপজল কোনো কথা বলেননি।

কিউএনবি/বিপুল/১২.০৬.২০২২/ রাত ৮.০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit