বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

পল্লবীতে ৫০ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ গ্রেফতার ৭

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুরের পল্লবীতে ৫০ কেজি গাঁজা ও একটি কালো রঙের মাইক্রোবাসসহ মাদক চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মিরপুর ১২ নম্বর উত্তর কালশী (শতক ফুয়েলের সামনে) থেকে মাদক চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিরা হলেন— জাকির হোসেন, আল অমিন, ফারুক মিয়া, শাহিন মিয়া, নজরুল ইসলাম রোকন, শাহ আলম ও আব্দুল মান্নান মিয়া। 

রোববার সকালে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মিরপুর ১২ নম্বর উত্তর কালশী শতক ফুয়েল স্টেশনের সামনে থেকে একটি কালো রঙের মাইক্রোবাস থামায়। এ সময় যাত্রীদের নামতে বললে তারা সবাই দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করেন।  

ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকারিভাবে মাদকদ্রব্যের চালান নিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় তা বিক্রি করেন। আসামিদের সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit