রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী চিত্রনায়িকা বিপাশা কবিরের মা আর নেই জাহ্নবীকে নিয়ে অশালীন কনটেন্ট, ৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকারমন্ত্রী নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মরিনিয়োর বাজির ঘোড়া কে এই কার্লোস এস্পি? আজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি ‘আমরা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য নই’, মার্কিন শুল্ক আগ্রাসনের বিরুদ্ধে একাট্টা কানাডা চিকেনস নেকে ‘তিনকোনা নিরাপত্তা গ্রিড’ বানাবে ভারত ১৪২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি

টাকার মান কমলো আরো ৯০ পয়সা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আরো ৯০ পয়সা কমলো। এতে আন্তঃব্যাংক লেনেদেন প্রতি ডলারে খরচ করতে হবে ৮৯ টাকা ৯০ পয়সা। বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

এনিয়ে গত দেড় মাসে ৭ বার টাকার অবমূল্যায়ন করা হয়েছে। এর আগে গত ৩০ মে টাকার মূল্যমান একধাপে ১ টাকা ১০ পয়সা কমানো হয়।

এদিকে, ডলারের মূল্য বেঁধে দেয়ার সিদ্ধান্ত থেকেও সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলোর নিজেরাই ডলারের মূল্য ঠিক করতে পারবে। বৈধপথে প্রবাসী আয় বাড়াতেই ডলারের মূল্যসীমা তুলে দেয়া হয়েছে বলে জানায় কেন্দ্রিয় ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘ব্যাংকগুলো বাজারের সঙ্গে সঙ্গতি রেখে এবং চাহিদা বিবেচনায় ডলারের দাম ঠিক করবে। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।’ 

টাকার বিপরীতে ডলারের মূল্য আজ ৯০ পয়সা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। এর ফলে রেমিট্যান্স ও রফতানি আয় বাড়বে।

টাকার বিপরীতে ডলারের দাম ক্রমাগত বাড়তে থাকায় বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে গত রবিবার দাম বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। আন্ত-ব্যাংক লেনদেনে ডলারের রেট ছিল ৮৯ টাকা। আমদানি পর্যায়ে ৮৯ টাকা ১৫ পয়সা। আর প্রবাসী আয় আনার ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য ডলারের দাম বেঁধে দেওয়া হয়েছিল ৮৯ টাকা ২০ পয়সা। কিন্তু এ দাম নির্ধারণের পর কমে যায় প্রবাসী আয়। 

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর থেকে বিশ্বজুড়ে চাহিদা বাড়ায় পণ্যের দাম বাড়তে থাকে। ফলে বিশ্বের অনেক দেশের মতো ডলারের বিপরীতে দর হারাচ্ছে টাকা।

কিউএনবি/অনিমা/০২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit