মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামের রৌমারীতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১০২ Time View

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গুমের তিন মাস পর উদ্ধার করা হয়েছে মোঃ শালু মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ। আজ বিকেলে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বাঘেরহাট এলাকার পাট ক্ষেত থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ। জানা গেছে, গত তিন মাস আগে গুম হয় মোঃ শালু মিয়া। তার সন্ধান চেয়ে পরিবার থেকে রৌমারী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছিল।

স্থানীয়রা জানায়, এলাকার ওয়ার্ড মেম্বার জাকির হোসেনের ইয়াবা ব্যবসায় বাঁধা প্রদানকে কেন্দ্র করে বিরোধ ছিল শালু মিয়ার। হয়তো এরই জের ধরে শালুকে গুম করা হয়েছিল। কারণ শালু এলাকায় অন্যায়ের প্রতিবাদ করে আসছিল। এ ব্যাপারে নিহত শালু মিয়ার পিতা চাঁন মিয়ার সাথে কথা তিনি বলেন-আমার ছেলে ইয়াবা ব্যবসায় বাঁধা প্রদান করায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিল্লাহ মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন এবং মরদেহ ময়না তদন্তের পর অপরাধীকে গ্রেফতার করা হবে

 

 

কিউএনবি/আয়শা/০২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit