বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

লালপুরে ভোট উৎসবে ক্ষুদে শিক্ষার্থীরা

মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি 
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৩১ Time View

মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে ক্ষুদে শিক্ষার্থীরা মেতে উঠেছিল ভোট উৎসবে। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে এ ভোট গ্রহন।উপজেলার ১১২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৭ হাজার খুদে শিক্ষার্থীরা এ ভোট উৎসবে মেতে উঠে। প্রতি বিদ্যালয়ে ৭ টি পদের বিপরিতে অর্থাৎ উপজেলায় ৭৮৪টি পদের বিপরীতে ১ হাজার ৪৬৪ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।

উপজেলার কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন জানান, শিশুদের গণতন্ত্রের চর্চার পাশাপাশি অন্যের মতামতের প্রতি সহিষ্ণু, শ্রদ্ধা প্রদর্শন ও নের্তৃত্ব দানে উপযোগি করে গড়ে তুলতে এ নির্বাচন। লালপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোমিন শাহীন জানান,  পরিবেশ সংরক্ষণ, পরিস্কার ও শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি, পানি সম্পদ, বৃক্ষ রোপণ ও বাগান তৈরি, অভ্যর্থনা ও আপ্যায়ন সম্পাদক এ সাত পদে ভোট হয়।

লালপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী জানান, শিক্ষকদের সহায়তা, বিদ্যালয়ের পরিবেশ ও উন্নয়ন কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন হচ্ছে। শিক্ষার্থীরা নিজেরাই তাদের নেতা নির্বাচন করেছে। শিক্ষকদের সহায়তায় শিক্ষার্থীদের মধ্য থেকেই প্রিজাইডিং অফিসার,পোলিং অফিসার সহ নির্বাচনের সকল দায়িত্ব তারাই পালন করছে।

কিউএনবি/আয়শা/০২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit