বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে ‘ঝুঁকিপূর্ণ’ দেশ হিসেবে চিহ্নিত করল ইসরাইল ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ইরানি ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: রুবিও হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা কেন উপসাগরীয় অঞ্চলের পানির জন্য হুমকি? নেতানিয়াহু নাকি আইজেনকট—জনমত জরিপে কে এগিয়ে? শাহরুখের সিনেমায় দীর্ঘ ২০ বছর পর জুটি বাঁধছেন রানি-অভিষেক বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফ মাহমুদের ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার: রিজভী নেপালের জেন জি আন্দোলনের এক বছর: কী বদলেছে, আর কী এখনো অধরা? প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্কুলে চারা বিতরণ।

আশুলিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন 

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৮৩ Time View
মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার। বুধবার রাতে আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের মেম্বার জলিল উদ্দীন ভূঁইয়া ওরফে রাজনের নিজ বাস ভবনে তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এই সংবাদ সম্মেলন করা হয়।
এসময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রাজন বলেন, আমি বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হওয়ায় এক শ্রেণির কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে আমাকে হেয় প্রতিপন্ন করতে নানা রকম ষড়যন্ত্র করে আসছে। এরই জের ধরে গত ২৯শে মে রোজ রোববার দুপুর ১২টার দিকে ৭নং ওয়ার্ডের জাকির হোসেন ভুঁইয়া’র ছেলে হাবিবুর রহমান ভুঁইয়া ও জামাল ভুঁইয়ার ছেলে জাহিদ ভূইয়াসহ তাদের লোকজন আমার এলাকায় এসে ইন্টারনেট ব্যাবসাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে রাকিব, শামীম ও শরিফ উদ্দিনের সাথে মারামারি করে। ওই দিন আমি ঘটনাস্থলে ছিলাম না। মুঠোফোনের মাধ্যমে আমাকে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান সাহেদ বলেন মারামারির ঘটনা আমি যেন সমাধান করে দেই। এরপরে তার কথানুযায়ী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে মিমাংসা করে দেওয়া হয়। মিমাংসা হওয়ার পরেও তারা আমাকে জড়িয়ে মিথ্যা মামলা দিয়েছে। অথচ, আমি ঘটনার সাথে জড়িত ছিলাম না। মিথ্যা মামলা দিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে মামলা প্রত্যাহারের দাবীও জানাই।
এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান মিঠু, সাধারণ সম্পাদক মোঃ জহীরুল ইসলাম লিটন ও যমুনা টেলিভিশনের প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান নিপুসহ বিভিন্ন  প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্মীবৃন্দ।

কিউএনবি/অনিমা/০২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit