মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম

সাভারে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ১৫৯ Time View

ডেস্ক নিউজ : সাভারে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় তিন লাখ টাকার বিভিন্ন মাদক উদ্ধার করা হয়। বুধবার তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়েরের পরে গ্রেফতার দেখিয়ে দুপুরে অন্যান্য আসামিদের সাথে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- সাভারের ভাকুর্তা ইউনিয়নের আক্তার হোসেন (৩০), তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ হাজার টাকা। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার আলমগীর (৩৬) ও তার সহযোগী জামালপুর জেলার ইসলামপুর থানার কালাম (৩৭)। তাদের কাছ থেকে মোট ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। 

এছাড়া মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার সোহেল রানা (২৭) ও তার সহযোগী কক্সবাজার জেলার চকরিয়া থানার জাহাঙ্গীর আলম (৩০)। তাদের কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা। অন্যদিকে সাভারের নিকরাইল গ্রামের সোহেল (৩৩) পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ১১ লিটার চোলাই মদ ফেলে পালিয়ে যায়। 

পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে সাভারের বিভিন্ন স্থান থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেকের কাছ থেকে বিভিন্ন মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বিক্রয় মূল্য প্রায় ২ লাখ ৯৭ হাজার টাকা। 

এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাস বলেন, পুলিশের বিশেষ অভিযানে পৃথক ঘটনায় পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 

 

কিউএনবি/আয়শা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit