মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৮২ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে জয়পুরহাটে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলা প্রশাসক শরীফুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদকদ্রব্য অধিদপ্তরের রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান. পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদও উপজেলা পরিষদেও চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি) ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নেই। সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এক্ষেত্রে জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে তাদেরকে ক্রীড়ামুখী করার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকতে হবে। কর্মশালায় জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও কর্মী ও সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit