মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

জয়পুরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দিলেন জেলা পরিষদের প্রশাসক

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৪৭ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবির উপজেলার সোনাপুর আশ্রয়ণ প্রকল্পের দশটি ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে বাড়িঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। রবিবার দুপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এ ১০ টি পরিবারের খোজ খবর নিয়ে অর্থিক সহযোগিতা প্রদান করলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি জাহিদুল আলম বেনু, যুগ্ম-সম্পাদক মীর রেজাউল করিম বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হোসেন, বাগজানা ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউনুছ আলী মন্ডল ও সম্পাদক হাফিজার রহমান।

রবিবার সকালে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর আশ্রয়ণ প্রকল্পের দশটি ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১০ টি বাড়িতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আসবাবপত্র, ধান, চাল, পুড়ে ছাই হয়ে যায়।

কিউএনবি/অনিমা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit