মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

জয়পুরহাটের কালাইয়ে গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : 
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২৭৬ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের দুদাইল নোয়াপাড়া গ্রামে শিপন বেগম (৪০) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত শিপন বেগম ওই এলাকার মোজাম্মেল হোসেনের স্ত্রী। শনিবার (২৮ মে) ভোর রাতে উপজেলার দুধাইল নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসীরা জানান, মোজ্জামেল হোসেনের স্ত্রী শুক্রবার দিবাগত রাতে তার শয়ন কক্ষে এবং মোজাম্মেল ও তার সন্তানেরা আলাদা আলাদা ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে শয়ন কক্ষের ভিতর ঘুমন্ত অবস্থায় ওই গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়। হঠাৎ করে রাত ৩টার দিকে নিহতের স্বামী-সন্তনের চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসে।

খবর পেয়ে শনিবার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের ধারণা, জমিজমা সংক্রান্ত জেরের ফায়দা হাসিলের লক্ষ্যে এ হত্যাকান্ড হতে পারে। কালাই থানার অফিসার ইনচার্জ এস এম মঈনউদ্দীন জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন এবং মরদেহের সুতরহাল রিপোর্ট করা হয়েছে। হত্যা রহস্য উদঘাটনে বিভিন্ন তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে এবং ঘটনাস্থলে সিআইডি, ডিবিসহ পুলিশের বিভিন্ন টিম কাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit