রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
চুক্তি চূড়ান্ত করতে রুশ-চীনের প্রতিনিধিদের বৈঠক তেহরানের আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম মরক্কোর সঙ্গে ড্র : ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল ব্রাজিল শিবিরে নেইমার-জ্বর, ভিনির কণ্ঠে আস্থার সুর অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’

জয়পুরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১৭২ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : “ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশু মৃত্যুর ঝুঁকি অনেকটায় কমানো সম্ভব এবং এটি শিশুর অন্ধত্ব ও রাতকানা রোগও প্রতিরোধ করে। ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরে কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়না। জয়পুরহাট সিভিল সার্জনের আয়োজনে বুধবার (২৫ মে) দুপুরে কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সাংবাদিকদের অবহিতকরন বিষয়ক এক সংবাদিক ওরিয়েন্টেশনে উপরোক্ত তথ্যগুলো জানান সিভিল সার্জন ডা: ওয়াজেদ আলী।

এসময় কর্মশালায় জয়পুরহাট প্রেসক্লাব সভাপতি এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক রতন কুমার খা, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সাধারণ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু সহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডার ৫০ জন গনমাধ্যকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেলায় আগামী ৪ থেকে ৭ জুন ৪ দিনব্যাপী মোট ৮২৫টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সের ১২ হাজার ৬শ ৯ জন শিশুকে নীল রং এর এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ২৭ হাজার ৮শ ৩৭ জন শিশুকে লাল রং এর ভিটামিন ‘এ’ ক্যাপ্স্যুল খায়ানো হবে। জেলা এবার মোট ১ লখ ৪০ হাজার ৪শ ৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit