মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

জয়পুরহাটের ক্ষেতলালে দুইদিন ব্যাপী শিশু মেলা উদ্বোধন

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ২৪৫ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে ক্ষেতলাল উপজেলা পরিষদ চত্ত্বরে দুইদিন ব্যাপী শিশু মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে দুইদিন ব্যাপী এ শিশু মেলার উদ্বোধন করেন ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইসতিয়াক আহম্মেদ, পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন, ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন ইয়াজদানি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নরুন্নাহার গুন্না উপস্থিত ছিলেন। দুইদিন ব্যাপী এ মেলায় শিশুদের বিকাশ ও নারী উন্নয়নে উপজেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান সমূহ সচেতনতা তৈরীর লক্ষে ১০টি স্টলের মাধ্যমে তাদের প্রচারনা কর্মক্রম চালাচ্ছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit