শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

পাপারাজ্জিদের ছবিতে একসঙ্গে ধরা পড়লেন পর্দার ও বাস্তবের ‘সাঞ্জু’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১৪৫ Time View

বিনোদন ডেস্ক : ব্যক্তিজীবন ও বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে তার বিয়ে নিয়ে খবরে থাকলেও দীর্ঘদিন মুক্তি পায়নি তার নতুন কোনো সিনেমা। সবশেষ তাকে দেখা গেছে সঞ্জয় দত্তের বায়োপিক ‘সাঞ্জু’তে। সেখানে সঞ্জয় দত্তের চরিত্রে দেখা গেছে তাকে। ছবিটিতে তার অভিনয় সবার পছন্দের পাশাপাশি হয়েছিল ব্যবসাসফলও।

কয়েক বছর বিরতির পর এবার নতুন সিনেমা ‘সমশেরা’ নিয়ে আসছেন রণবীর কাপুর। আর সেখানেই বাস্তব ও পর্দার সাঞ্জুর দেখা মিলবে একসঙ্গে। সঞ্জয় দত্ত ও রণবীরভক্তরাও মুখিয়ে আছেন তাদের একসঙ্গে দেখার জন্য। আর ভক্তদের সেই  উন্মাদনা যেন আরও বাড়িয়ে দিয়েছে সম্প্রতি পাপারাজ্জিদের তোলা একটি ছবি। ‘সমশেরা’র দুই তারকাকে আলাপচারিতায় দেখা গেছে।

করণ মালহোত্রা পরিচালিত ‘সমশেরা’ ছবিতে সঞ্জয় দত্ত-রণবীর কাপুরের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে বনি কাপুরকে। ছবির টিজার সামনে এসেছে ইতোমধ্যে। ডাকাত যোদ্ধাদের কাহিনি উঠে আসবে যশরাজ ফিল্মসের এ ছবিতে। এ মুহূর্তে কেজিএফ-২-এর সাফল্য উপভোগ করছেন সঞ্জয় দত্ত। এর মাঝেই মুক্তির অপেক্ষায় তার অভিনীত ‘সমশেরা’ ও ‘পৃথ্বীরাজ’। অন্যদিকে এ বছরের সেপ্টেম্বরেই মুক্তি পাবে রণবীর ও আলিয়া অভিনীত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’।

১৫০ কোটির কাছাকাছি বাজেটের ‘সমশেরা’ হিন্দি ভাষার পাশাপাশি তামিল, তেলুগু ভাষাতেই মুক্তি পাবে। সিনেমাটি ২০২০ সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা অতিমারির কারণে স্বাভাবিকভাবেই সেসব পরিকল্পনা বাতিল হয়। অবশেষে ২২ জুলাই মুক্তি পাবে এ ছবি।

কিউএনবি/আয়শা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit