রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী ৩ মাসেও চালু হওয়ার সম্ভবনা নেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ  নওগাঁয় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে তবলছড়ি বিএনপির পরিচ্ছন্নতা অভিযান। রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে উপজেলা বিএনপি।

নিজের পর শুভশ্রীকে যার সঙ্গে ভালো লাগে জানালেন দেব

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

বিনোদন ডেস্ক : টালিপাড়ার সুপারহিট জুটি দেব ও শুভশ্রীর প্রেমে পড়া থেকে শুরু করে প্রেমভাঙা— সবই চোখে পানি এনে দিয়েছিল তাদের ভক্ত-অনুরাগীদের। তাই দুজনকে আবার কাছাকাছি আসতে দেখে রীতিমতো উত্তেজনায় টগবগিয়ে ফুটছে সবাই। পূজায় মুক্তি পেয়েছে সিনেমা ‘দেশু ৭’। আপাতত ‘দেশু ৭’ জ্বরে কাঁপছে পুরো বাংলা। একসময়ের অনস্ক্রিন আর অফস্ক্রিনের হিট জুটি ছিলেন দেব ও শুভশ্রী। তারা আবার কাছাকাছি আসতেই শুরু হয়েছে ধামাকা।

‘দেশু ৭’ সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শোর পরেই দেব ঘোষণা দিলেন— তিনি সিনেমা আনবেন জিতের সঙ্গে। এমনকি কমিটমেন্টও দিয়ে দিয়েছেন। আর একদম বিগ বাজেটে ধামাকা নিয়ে আসবে সেই সিনেমা। লিপাড়ার দুই সুপারস্টার একসঙ্গে আসবেন যখন, ধামাকা তো হবেই। সব ঠিক থাকলে হয়তো ২০২৭ সালের পূজাতেই আসতে পারেন দেব ও জিৎ একসঙ্গে সিলভার স্ক্রিনে।

দেব-শুভশ্রীও যদি কোনো খামতি রাখেননি নিজেদের পুরোনো প্রেমকে কাজে লাগিয়ে সিনেমার পালে হাওয়া লাগাতে। যেমন সিনেমার ট্রেলার লঞ্চে মঞ্চে দাঁড়িয়ে দেবকে অকপটে বলতে শোনা যায়— ‘আমার পর যদি শুভশ্রীকে কারও সঙ্গে ভালো লাগে তাহলে সেটি জিৎ। অবশ্যই আমার পর, ‘সরি জিৎদা আই লাভ ইউ টু’।

আর দেবের মুখে এমন কথা শুনে রীতিমতো ব্লাশ করতে থাকেন শুভশ্রী গাঙ্গুলি। যদিও নিজেদের প্রেমের সেই দিনগুলো ‘দেশু ৭’ মুক্তির আগে যতই চর্চায় আসুক না কেন, ব্যক্তিগত জীবনে অনেকখানিই এগিয়ে গেছেন দুই তারকা। 

দেব যেমন শুভশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর প্রেমে পড়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রের। প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে আছেন সম্পর্কে। দেবের বহু সিনেমার নায়িকাও হয়েছেন রুক্মিণী। অন্যদিকে দেবের সঙ্গে বিচ্ছেদের পর শুভশ্রীর জীবনে আসেন রাজ চক্রবর্তী। তারা বিয়ে করেন ২০১৮ সালে। বর্তমানে দুই সন্তানের বাবা-মা এ তারকা দম্পতি।

‘দেশু ৭’ সিনেমা মুক্তির আগে এমন খবরও রটে যে, দেবের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে নাকি ভাঙতে বসেছে শুভশ্রীর সংসার। যদিও সেই জল্পনায় পানি ঢাললেন রাজ চক্রবর্তী নিজেই। 

ছেলে ইউভানের ষষ্ঠ জন্মদিনে শুভশ্রী গাঙ্গুলিকে শুভেচ্ছা জানিয়েছিলেন। এমনকি ক্যাপশনে লিখেছিলেন তাদের গোটা সংসারকে যিনি বেঁধে-আগলে রেখেছেন, তিনি তার সন্তানদের মা। অর্থাৎ ‘দেশু ৭’ সিনেমার নায়িকা।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৬,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit