মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) কে হত্যাকা-ের ঘটনায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় সহ-সভাপতি মো. মোহন মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, প্রেসক্লাব সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কামাল হোসাইন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, সাংবাদিক ধনেশ পত্রনবিস, সাংবাদিক সমিতির সভাপতি দিলওয়ার হোসেন তালুকদারসহ অনেকেই।

প্রেসক্লাব সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক বলেন, এখন পর্যন্ত জড়িত কেউ আটক হয়নি। আমরা সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার ও ১৫ দিনের মধ্যে বিচারকার্য নিশ্চিত করতে হবে। নির্মলেন্দু সরকার বাবুল বলেন, সাংবাদিক আলিফ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার না করা হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবে।

যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কামাল হোসাইন বলেন, সাংবাদিক আলিফ ফকিরকে ছয়টি গুলি করে হত্যা করা হয়েছে। সত্য প্রকাশ করতে গিয়ে যদি সাংবাদিক আলিফের শহীদ হতে হয় তাহলে আমরা প্রত্যেকটা সাংবাদিক শহীদ হব। তবুও আমরা সত্য প্রকাশ করে যাব। কারা চোরাচালান করে পুলিশ জানে তাই আমাদের অনুরোধ আগামী ২৪ ঘণ্টার ভিতরে জড়িতদের গ্রেফতার করা হোক। মানববন্ধন শেষে সাংবাদিকরা সড়কে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৬,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit